ফেসবুককে ৫০০ কোটি ডলার জরিমানা

২৫ জুলাই, ২০১৯ ০০:২৮  
ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষা করতে না পারায় ৫০০ কোটি (৫ বিলিয়ন) ডলার জরিমানা পরিশোধ করতে হবে ফেসবুককে। বুধবার এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)। খবর বিবিসি। এছাড়া সোশ্যাল নেটওয়ার্কটির একটি স্বাধীন প্রাইভেসি কমিটি গঠন করতে হবে, যেখানে ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গের কোনো নিয়ন্ত্রণ থাকতে পারবে না। ফেসবুকের ৮ কোটি ৭০ লাখ গ্রাহকের ব্যক্তিগত তথ্য রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকার কাছে পৌছানোর বিষয়টি তদন্ত করে এফটিসি। একইসাথে ফেসিয়াল রিকগনিকশ বা চেহারা সনাক্তকরণসহ কয়েকটি বিষয়ও এই তদন্ত কার্যক্রমের সাথে যুক্ত হয়। গ্রাহকদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের দায়ে কোনো কোম্পানিকে করা এটিই সবচেয়ে বড় জরিমানা। যদিও ফেসবুক মাত্র এক মাসে এই অর্থ আয় করতে পারে। জরিমানা পরিশোধ, প্রাইভেসি কমিটি গঠনের পাশাপাশি ফেসবুকের পুরো প্রাইভেসি পলিসিতে বড় ধরণের পরিবর্তন আনার শর্তও দেয়া হয়েছে। ডিবিটেক/বিএমটি